মুরগি পোলাও
উপকরণঃ
1.
মুরগির মাংস – ৫০০ গ্রাম টুকরো করা
2.
জলশূন্য দই – আধ কাপ
3.
রসুন – ৪ কোয়া বাটা
4.
লবন – ৩/৪ টে
5.
আদা বাটা – ১/৪ চা চামচ
6.
দারচিনি – ১ ইঞ্চি মতো টুকরো
7.
কাঁচালঙ্কা – ২/৩ টে কুচোনো
8.
পেঁয়াজ – মাঝারি সাইজের ১ টা কুচোনো
9.
ছোট এলাচ – ৩/৪ টে
10.
জিরে – ১/৪ চা চামচ
11.
টমেটো পিউরি – ১/৪ কাপ
12.
পুদিনা, ধনে পাতা কুচোনো – প্রতিটা ২ টেবিল চামচ
13.
বাসমতী চাল – দেড় কাপ
14.
ঘি – ১ টেবিল চামচ
15.
গরম জল – ১ কাপ
16.
কাজুবাদাম, কিসমিস – আন্দাজমতো
17.
সাদা তেল – ১ টেবিল চামচ
18.
নুন, মিষ্টি – আন্দাজমতো
প্রণালীঃ
1.
তেল গরম হলে পেঁয়াজ ও গোটা গরম মশলা, লঙ্কা কুচি, আস্ত জিরে দিন।
2.
পেঁয়াজ হালকা সোনালি হয়ে এলে আদা, রসুন বাটা দিন।
3.
একটু নাড়াচাড়া করে টমেটো পিউরি, দই, মুরগি, পুদিনা পাতা দিয়ে ৩/৪ মিনিট কষুন।
4.
আঁচ কমিয়ে রান্না করুন।
5.
মুরগি সিদ্ধ হলে নামান।
6.
মুরগি হবার পরে যে তেলটা বেরোবে সেই তেল থেকে ১ টেবিল চামচ নিয়ে অন্য পাত্রে দিন।
7.
আঁচ কমিয়ে রাখবেন।
8.
তেল গরম হলে চাল দিয়ে রান্না করুন।
9.
চালের গায়ে তেলটা আলাদাভাবে জড়িয়ে গেলে নুন, ঘি, মিষ্টি, ধনে পাতা, গরম জল দিয়ে ঢাকা দিন।
10.
জল শুকিয়ে চাল সিদ্ধ হলে নামিয়ে নিন।
11.
একটা বড় ছড়ানো পাত্রে ভাত রাখুন।
12.
তার ওপরে মুরগি সমানভাবে সাজিয়ে ওপরে কাজু, কিসমিস ছড়িয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment